জেলার খবর

ছিটমহলে ভিন্নমাত্রার ঈদ

ছিটমহলে ঈদ
ছিটমহলে ঈদ

নাগরিকত্বের স্বীকৃতির সুযোগ পাওয়ায় ছিটমহলবাসীর কাছে এবারের ঈদ আনন্দ ভিন্নমাত্রার। তাদের সামনে নতুন বাস্তবতা, নতুন আশা, নতুন জীবনের হাতছানি। ছিটমহলে বসবাসকারী নিম্ন আয়ের পরিবারগুলো পেয়েছে ঈদ উদযাপনে সরকারি ভিজিএফের চাল।

পিছিয়ে পরা এলাকার মানুষজন তুলে ধরেছেন অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি।

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলে বাসিন্দারা গত ৬৮ বছরে উদযাপন করেছেন অনেক ঈদ। তবে এবারের ঈদ ছিটবাসীদের মনে যোগ করেছে ভিন্নমাত্রার আনন্দ।

দীর্ঘদিন পর নাগরিকত্ব পেতে যাওয়ায় এ মানুষেরা স্বাদ পাচ্ছেন নিজ দেশে ঈদ উদযাপনের।

প্রায় ১৪ হাজার মানুষের বসবাস কুড়িগ্রামের ১২টি ছিটমহলে চলছে ঈদ উৎসব। আনন্দ উদযাপনের পাশাপাশি এখন তারা স্বপ্ন দেখছেন একটি উন্নত জীবনের। তবে এ সকল এলাকার নিম্ন আয়ের মানুষের কাছে ঈদ অন্যসব দিনের মতোই।

এতদিন তারা আলাদা করে ঈদ জামাত করেছেন। এবার বাংলাদেশিদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিতে পেরে খুশি পঞ্চগড়ের ছিটবাসীরা। ঈদ উপলক্ষে সরকারের কাছ থেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে পেয়েছেন চাল। আশপাশের গ্রামে বেড়াতে যেতে পারায় খুশি তারা।

অনেক পাওয়া না পাওয়ার মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন লালমনিরহাটের ছিটবাসীরা। বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

নীলফামারীর ছিটবাসীদের অনেকেরই ঈদ আনন্দে কাটলেও নিম্ন আয়ের মানুষের কাছে ঈদ ছিল অন্যসব দিনের মতো। নিম্ন আয়ের এসব মানুষ প্রত্যাশা করছেন সরকারের সাহায্য-সহযোগিতার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ