জেলার খবর

চট্টগ্রাম বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

চট্টগ্রাম বৃষ্টি
চট্টগ্রাম বৃষ্টি

চট্টগ্রাম নগরীতে ঈদের দিন সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। এছাড়া, অনেকে ঈদে বেড়াতে বের হয়ে প্রবল বৃষ্টি কারণে আত্মীয়-স্বজনের বাসায় আটকা পড়েন। আবার সড়ক তলিয়ে যাওয়ায় গাড়ি নষ্ট হয়েও অনেকে পড়েন ভোগান্ততিতে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস সড়ক, চকবাজার, মাস্টার পোল, দিদার র্মাকেট, সাবেরিয়া, কাতালগঞ্জ, চাঁন্দগাও আবাসকি এলাকা, হালিশহর, মুরাদপুর, বহদ্দারহাট, আলমাস সিনেমা মোড়, ওয়াসা মোড়, কাপাসগোলা এবং বাকলিয়ার বশে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এসব এলাকায় মূল সড়কের ওপর কোথাও কোথাও হাঁটু পানি এবং কোথাও আবার কোমর সমান পানিও জমে। ফলে বন্দরবাসী ঈদ পালন করতে হয় বিড়ম্ববনার মধ্যেই।

অনেকে ঈদে আত্মীয়ের বাসায় বেড়াতে বের হলেও প্রবল বৃষ্টিতে আটকা পড়েন সেখানে। আবার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি নষ্ট হয়ে ভোগান্ততিতে পড়েন অনেকে।

পতঙ্গো আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে, শনিবার রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

এছাড়াও উপকূলে সঞ্চরণশীল মেঘমালার কারণে বৃষ্টি হচ্ছে বলেও জানায় পতঙ্গো আবহাওয়া অফিস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ