জেলার খবর

সমুদ্রে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু

কক্সবাজারের সমুদ্র সৈকত
কক্সবাজারের সমুদ্র সৈকত

কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে। আরেক ঘটনায় এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছে। এ দুই ঘটনায় পানিতে ভেসে যাওয়ার সময় ৪ পর্যটককে উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, রোববার সকালে ইনানী সমুদ্র সৈকতে ফুটবল খেলা শেষে ৪ বন্ধু গোসল করতে নামে। এ সময় ৪ জনই স্রোতের টানে ভাসে যায়। সৈকতের উদ্ধার কর্মীরা ৩ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। তবে রুবেল নামের এক পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক খোজাখুজির পর দুপুরে নিখোঁজ রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে, কক্সবাজার মারম্যাইড বিচ রিসোর্টের ২ পর্যটক রিসোর্টের সামনে সৈকতে গোসল করতে নামলে ২ জনই স্রোতের টানে ভেসে যায়। স্থানীয় জেলেরা একজনকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন এক পর্যটক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ