জেলার খবর

চট্টগ্রামে পাহাড়-দেয়াল ধসের ঘটনায় ২টি মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে পাহাড় ধস
চট্টগ্রামে পাহাড় ধস

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যুর ঘটনায় পৃথক দুইটি হত্যা মামলা করা হয়েছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে নগরীর বায়োজিদ থানায় ও খুলশী থানায় মামলা দুইটি করেন।

পাহাড় ধসের ঘটনায় বায়োজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় মহিউদ্দিন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আসামীরা পাহাড় কেটে ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, লালখান বাজারে দেয়াল ধসের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ বাদী হয়ে খুলসী থানায় একটি মামলা করেছেন। এ সময় খোকন মিয়া নামে একজনকে আসামী করা হয়েছে, যিনি পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে নগরীর বায়েজিদ থানার আমিন কলোনিতে পাহাড় ধসে এবং লালখান বাজারে দেয়াল ধসে পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ