ছিটমহলের জনগণনার রিপোর্ট হস্তান্তর করতে ভারতের চ্যাংরাবান্ধায় দু'দেশের যৌথ জরিপ দল বৈঠকে বসেছে। সোমবার বিকেল ৩টায় দুই দেশের যৌথ জরিপ দল ভারতের চ্যাংরাবান্ধায় বৈঠকে বসে।
রাতেই এতে রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার বাংলাদেশের ১১১টি ছিটমহলের রিপোর্ট রংপুর বিভাগীয় কমিশনার কাছে জমা দেয়া হবে। সেখানে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে জনগণনার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।
গত ১৬ জুলাই বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের যৌথ জনগণনা শেষ হয়। যৌথ সমীক্ষার ১১ দিনে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহলের প্রায় ১ হাজার ৩০০ জন বাসিন্দা ঠিকানা পরিবর্তনের আবেদন করেন।
জনগননার শেষ দিনে এসে প্রায় ৩০০ জন তাদের মত পরিবর্তনের আবেদন করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: