জেলার খবর

সিরাজগঞ্জে আবারো সড়ক দুর্ঘটনা, নিহত ৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ ৫ জন মারা গেছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী যাত্রী বোঝাই সিএনজি চালিত অটোরিক্সাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে অটোরিক্সার চালকসহ একই পরিবারের ৪ সদস্য মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

নিহত একই পরিবারের ৪ সদস্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আগুরিয়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

উল্লেখ্য, একই স্থানে গত রোববার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়। আহত হন ৫০ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ