কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে ২ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে পিতা। মঙ্গলবার রাতে উত্তর হারবাং এর গায়না কাটা গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: শিশু জামাল হোসেন (৬) ও তানজিনা (৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ওই পাহাড়ী এলাকায় বসবাসকারি মিয়ানমার নাগরিক কাশেম আলী। রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী এবং ২ শিশুকে কুপায়। এ সময় শিশু ২ জন মারা যায় আর আহত হন তার স্ত্রী সায়রা খাতুন। পরে স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে।
পুলিশ খবর পেয়ে সকালে কাশেমকে আটক করে মৃতদেহ ২টি উদ্ধার করে মর্গে পাঠায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: