সাতক্ষীরার পৌর দীঘি থেকে বৃহস্পতিবার সকালে আব্দুল মুকাদ্দেছ মিয়ারাজ (৬৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল মুকাদ্দেছ মিয়ারাজ শহরের রাধানগর গ্রামের মৃত ডা. মোসলেমের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানা যায়।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
পরে পরিবারের অনুরোধে মিয়ারাজের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: