জেলার খবর

বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

পটুয়াখালী
পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার ধলাপাড়া গ্রামে পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ধলাপাড়া গ্রামের আবদুল হাই (৫০), তার দুই মেয়ে টিনা (২২) ও দিনা (২০) এবং ইব্রাহিম খাঁ (৪৫)।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। দুপুরে আবদুল হাই পুকুরে মাছ মরে ভেসে উঠলে তা ধরতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তার দুই মেয়ে ও ইব্রাহিম তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এতে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ