রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে শনিবার সাবেক শান্তি বাহিনীর সদস্য আশুতোষ তালুকদারসহ এক শিশু নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাঙামাটি সদরের লেমুছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে কয়েক রাউন্ড গুলি করে এতে আশুতোষ ও তার পাশে থাকা এক শিশু গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় পুলিশ বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: