কয়েকদিনের টানা বর্ষণে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়া বন্দরনগরী চট্টগ্রাম ও বান্দরবানে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিশেষ করে বন্দরনগরীর চকবাজার, বহদ্দারহাট, ডিসি রোড ও হালিশহর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে, বান্দরবান জেলার বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের বাজালিয়ার বরদুয়ারা'সহ কয়েকটি স্থানে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসে রোয়াংছড়ি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: