জেলার খবর

চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন মেয়র নাছির

মেয়র আ জ ম নাছির উদ্দিন
মেয়র আ জ ম নাছির উদ্দিন

নির্বাচিত হওয়ার প্রায় ৩ মাস পর চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর, নগরীর প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতাকে উল্লেখ করে তা নিরসনে পরিকল্পিতভাবে অগ্রসর হওয়ার কথা জানান নাছির।

এছাড়া, চট্টগ্রামকে একটি মেগাসিটি হিসেবে গড়ে তোলার জন্য মেয়র তার পরিকল্পনার কথাও জানান তিনি।

নগরবাসীর সেবার লক্ষ্যে কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করবেন বলে আশা প্রকাশ করেন চট্টগ্রামের এ মেয়র।

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হন। অন্য দুই মেয়র নির্দিষ্ট সময়ে দায়িত্ব ভার বুঝে নিলেও আইনি বাধ্যবাধকতার কারণে ২ মাস ২৮ দিন পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ