জেলার খবর

পাহাড় ধস: কক্সবাজারে দুই পরিবারের ৫ জনের মৃত্যু

পাহাড় ধসে
পাহাড় ধসে

কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ায় পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন মারা গেছেন। সোমবার রাত ২টার দিকে কবরস্থান পাড়ার রাডার স্টেশন এলাকায় এ ঘটনায় ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন: স্থানীয় খায়রুল আমিনের স্ত্রী জুনু বেগম (২৮) ও তার মেয়ে নীহা মনি (৭) এবং শাহ আলম (৪৫), তার স্ত্রী রোকেয়া আক্তার (৩৩) ও তাদের মেয়ে রিনা আক্তার (৯)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ২টার দিকে জেলার সার্কিট হাউজ কবরস্থান পাড়ায় হঠাৎ বিকট শব্দে পাহাড় ধসে ৪টি বাড়ি মাটি চাপা পড়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

এ সময় তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। ভোরে পেকুয়া ও চকরিয়া ফায়ার সার্ভিসের আরো ২টি দল উদ্ধার কাজে যোগ দেয়।

আহত নুরুন নবী হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দে পাহাড় থেকে মাটি ধসে তার বাড়ির উপর পড়ে।

এ ঘটনার পর খবর পেয়ে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুপম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সিভিল সার্জন ডা. কমর উদ্দিন ও সদর থানার ওসি মতিউর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুপম সাহা বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে রোববার সকাল থেকেই কক্সবাজারের জেলা প্রশাসন প্রচার শুরু করে। ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়। তার মধ্যেই এ ঘটনা ঘটল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ