জেলার খবর

পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’, নিহত ১

‘বন্দুকযুদ্ধে
‘বন্দুকযুদ্ধে

পটুয়াখালীর বিসিক শিল্পনগরী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী তরিকুল ইসলাম তরু (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনার ঘটে।

র‌্যাব-৮ পটুয়াখালীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তারিকুল ইসলাম বলেন, বরিশাল থেকে র‌্যাব-৮ এর একটি দল তরু ও তার সঙ্গীদের ধাওয়া করে। এক পর্যায়ে তরু পালিয়ে পটুয়াখালী শহরের বিসিক শিল্পনগরী এলাকায় গোপন আস্তানায় অবস্থান নেয়।

এ সময় পটুয়াখালী র‌্যাবের একটি দল অভিযান চালালে তরু ও তার বাহিনী র‌্যাবের উপর গুলি চাললে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় তরুর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন।

পরে ঘটনা স্থল থেকে ২৪ রাউন্ড গুলি, ৪টি বিদেশি বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তরিকুল ইসলাম তরুর মরদেহ পটুয়াখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসী তরু পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের ইউপি সাধারণ সদস্য হত্যা মামলার এজাহার নামীয় আসামি বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও শহরে ডাকাতি, খুন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।

তরু নিখোঁজের ঘটনায় গত ১৭ জুলাই তার স্ত্রী সদর থানায় বাদী হয়ে একটির সাধারণ ডায়েরি হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ