জেলার খবর

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

নওগাঁর সাপাহারের আদাতলা সীমান্তে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৫টার দিকে ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে একদল ব্যবসায়ী সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় ভারতের ৩১ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে জিয়াউর রহমান নামে একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল হাসান পিএসসি।

এ ঘটনার প্রতিবাদ ও মৃতদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ