জেলার খবর

অপরিবর্তিত রয়েছে দেশের বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতি
বন্যা পরিস্থিতি

কয়েকদিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, নোয়াখালী ও ভোলায় পানিবন্দি রয়েছে কয়েক হাজার মানুষ।

গত কয়েকদিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্দরনগরী চট্টগ্রামের বির্স্তীণ এলাকায় বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার মানুষ।

এরমধ্যে ৪ দিন থেকে সাতকানিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এদিকে, চকবাজার, বহদ্দারহাট, ডিসি রোড ও হালিশহরের বিভিন্ন জায়গায় পানি নামতে শুরু করেছে।

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতেও। জেলার প্রায় ৫০টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, বন্যার অবস্থা অপরিবর্তিত রয়েছে ফেনীসহ দেশের বিভিন্ন জায়গাতেও। বন্যা দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া ও পানিবাহিত অন্যান্য রোগ ছড়িয়ে পড়েছে। এছাড়াও দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ