জেলার খবর

সাকার মৃত্যুদণ্ড বহাল থাকায় স্বস্তি প্রকাশ চট্টগ্রামবাসীর

স্বস্তি প্রকাশ চট্টগ্রামবাসীর
স্বস্তি প্রকাশ চট্টগ্রামবাসীর

একাত্তরের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের রাউজানে অসংখ্য নিরীহ বাঙালিকে হত্যা করে পাকিস্তানের বর্বর বাহিনী। এরমধ্যে কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ হত্যা, উনসত্তর পাড়ায় ৭০ জনকে হত্যাসহ চারটি হত্যাকাণ্ডের ঘটনায়, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আপিল বিভাগের রায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল থাকায় স্বস্তি প্রকাশ করছেন শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা।

পাকিস্তানি বাহিনীর সহযোগী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। রায় ঘোষণার পর একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ মিছিল বের করে রাউজানবাসী।

সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধের দীর্ঘদিন পর একাত্তরের হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও নির্যাতনের সঙ্গে জড়িত সালাউদ্দিন কাদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দ্রুত বাস্তবায়ন চায় তারা।

শুধু, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবার নয়, এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। রায় ঘোষণার পরপরই তারা পরস্পরকে মিষ্টি খাইয়ে রাস্তায় নেমে আনন্দ করেন।

মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রাউজানের সর্বস্তরের মানুষও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ