কুষ্টিয়ার চৌড়হাস ফুলতলায় শুক্রবার বাস-ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন ১৫ জন। সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে মারা গেছে আরও একজন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহণের একটি বাস চৌড়হাস ফুলতালায় পৌঁছায়। এসময় সামনে থেকে দ্রুতগামী একটি ট্রাক রংরুটে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের এ্যাঙ্গেল বিদ্ধ হয়ে বাসের ভেতরেই চালক ইসলাম ও মজিবর রহমান মোয়াজ্জেম নামের এক যাত্রী মারা যান।
আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করে।
এদিকে, পিরোজপুরের ভান্ডারিয়ায় টমটম উল্টে একজনের মৃত্যু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: