তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ছেলের ধারালো আস্ত্রের আঘাতে বাবা নিহত হয়েছে। শুক্রবার সদর উপজেলার যশোদল ভুবিরচর গ্রামে
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৮টার দিকে সদর উপজেলার যশোদল ভুবিরচর গ্রামে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কৃষক আবু বকর সিদ্দিকের সঙ্গে তার ছেলে সেলিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা ছেলেকে দা দিয়ে আঘাত করলে ছেলেও বাবাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে।
এ সময় বাবা গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, ছেলে সেলিমকে মূমুর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: