জেলার খবর

বান্দরবানে পাহাড় ধস, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু

বান্দরবান
বান্দরবান

বান্দরবানের লামা উপজেলা সদরে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুসহ ৫ জন মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন : আমেনা বেগম (৩৫), রোজিনা বেগম (২৯), আরাফাত (১৫), সাগর আহমেদ (১৪) ও সাজ্জাদ (০৪), বশির (৭০)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল এলাকার বরিশাল পাড়ায় হঠাৎ ৩টি বাড়িতে পাহাড় থেকে মাটি ধসে পড়ে। সেখানে ঘুমন্ত অবস্থায় দুই শিশুসহ ৩ জন মাটিচাপা পড়ে মারা যান।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান বলেন, টানা বৃষ্টির করণে ৩টি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ে। পরে পাহাড়ের মাটি সরিয়ে ভোরের দিকে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লামা থানা, উপজেলা পরিষদ, হাসপাতালসহ সবকিছু পানিতে তলিয়ে রয়েছে। পুলিশ, প্রশাসন ও চিকিৎসকসহ সবাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

এছাড়াও গতকাল রাত পর্যন্ত লামা উপজেলা সদরে কোনো পানি ছিল না। রাত ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ পাহাড়ি ঢলের পানি এসে উপজেলা শহরটি ডুবে যায়। মানুষ ঘুম থেকে উঠে কেউ দোতলা বাড়িতে ও কেউ পাহাড়ে গিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

এদিকে, পাহাড়ি ঢলে ও নদীর পানি বেড়ে যাওয়ায় লামা উপজেলা সদরের বেশির ভাগ এলাকা তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ