জেলার খবর

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌ চলাচল বন্ধ

শিমুলিয়া-কাওড়াকান্দি রুট
শিমুলিয়া-কাওড়াকান্দি রুট

দক্ষিণাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট। নদী বন্দরগুলোতে ২ নং সতর্ক সংকেত ও পদ্মায় উত্তাল থাকায় এ নৌরুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে ছোট-বড় লঞ্চ, সী-বোট ও ইঞ্জিন চালিত ট্রলার চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনসহ যাত্রী পারাপার করছে ফেরি গুলো।

বিআইডব্লিটিএ'র শিমুলিয়া ঘাট পরির্দশক (ট্রাফিক) বলেন, নদী বন্দরে ২নং সর্তক সংকেত ও পদ্মা নদীতে বড় বড় ঢেউ থাকায় শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ, সী-বোট, ইঞ্জিল চালিত নৌকা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে কাওড়াকান্দি ঘাট থেকেও এসকল নৌযানের চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে আবহওয়া ভাল ও সতর্ক সংকেত উঠে গেলে নৌ যান চলাচল করতে দেয়া হবে।

এদিকে, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। একটু সময় লাগলেও যাত্রীরা নিরাপদে পারাপার হতে পাড়ছেন। নদীতে অনেক রুলিং (বড় ঢেউ) আছে। তাই রোরো ও কে-টাইপ ফেরি চলাচল করছে। ফ্ল্যাট, মাঝারি ও ছোট ফেরি আবহাওয়া বুঝে সীমিত আকারে চলাচল করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ