টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শোকের আগস্টের ৪০ দিনের কর্মসূচি শুরু করলো আওয়ামী লীগ।
শনিবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা।
পরে সাংবাদিকদের তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে।
অন্য কোনো রূপরেখা নয়, সংবিধান অনুসারে এ সরকারের অধীনে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: