জেলার খবর

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মেহেরপুর
মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতসর্দার মিয়ারুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার রাজননগর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নুরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। থানায় জিজ্ঞাসাবাদে মিয়ারুল তার বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে জানায় ও অস্ত্রের সন্ধান দেয়।

পরে মিয়ারুলকে নিয়ে রাজননগর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে লুকিয়ে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পালাতে গিয়ে মিয়ারুল গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে সদর থানার এসআই আহসান উল্লাহ, এএসআই আব্দুল হক ও অর্জুন কুমার এবং কনস্টেবল আব্দুর রাজ্জাক আহত হন।

পরে ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া ৪টি বোমা, একটি এলজি সার্টারগান, ৩ রাউন্ড গুলি এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, মিয়ারুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। মিয়ারুলের নামে জেলার ৩টি থানায় হত্যা, ডাকাতি ও বোমা হামলার অভিযোগে ১০টি মামলা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ