জেলার খবর

খুলনায় শিশু হত্যা: ৩ জনের বিরুদ্ধে মামলা

তদন্ত কমিটি গঠন

শিশু হত্যা
শিশু হত্যা

খুলনায় ১২ বছরের শিশু রাকিবকে নির্মমভাবে হত্যার অভিযোগে সোমবার রাতে জনতার হাতে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছেলেটির বাবা। মঙ্গলবার সকালে এ হত্যা মামলা দায়ের করেন তিনি।

মামলার ৩ আসামি হলেন: গ্যারেজ মালিক মিন্টু মিয়া (৪০), কর্মচারি শরীফ (৩৫) এবং শরীফের মা বিউটি বেগম (৫৫)।

এ হত্যাকাণ্ডের তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

এ ঘটনায় আটকৃতদের ফাঁসির দাবি চেয়ে টুটপাড়ার সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে খুলনা নগরীর টুটপাড়া কবরখানা এলাকার রোজ ব্যাটারী নামক একটি মটরসাইকেল গ্যারেজে কাজ না করার অপরাধে ১২ বছরের শিশু রাকিবকে নিতম্বে (মলদ্বার) সিলিন্ডারের পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ৩ হত্যাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রাকিবের মৃত্যুর পর শরীফ মটরসের মালিক মিন্টু মিয়া, কর্মচারি শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এরপর পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে মিন্টু মিয়া ও শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। আর বিউটি থানায় আটক রাখা হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থল পরিদর্শন এবং রাকিবের বাড়িতে যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ