দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তীত থাকলেও অধিকাংশ জেলার বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব ও পানি বাহিত রোগ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোরের মনিরামপুর, ঝিকরগাছা ও কলারোয়াতে অপরিবর্তীত রয়েছে বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, মাছের ঘের ও ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে রয়েছে।
বন্যা কবলিত নিম্নাঞ্চলের মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্র ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে।
এদিকে, খুলনা, নোওয়াখালী ও ভোলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এসব এলাকার দেখা দিয়েছে বিশুদ্ধা খাবার পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানি বাহিত রোগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: