শিশু রাকিব হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
বুধবার সকালে নগরীর রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের সামেনে মানববন্ধন করেছে চিলড্রেন ফোরাম।
মানববন্ধন থেকে শিশু রাকিবকে পৈশাচিকভাবে হত্যার ঘটনার নিন্দা জানানো হয়। একইসঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক রাকিবের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও সহযোগীতার আশ্বাস দেন।
এদিকে, রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে খুলনার মহানগর হাকিম আদালতে বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে বৃহস্পতিবার রিমাণ্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আদালত। এ মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।