অটোরিকশা চলাচলের জন্য ভবিষ্যতে মহাসড়কে বাইলেন তৈরি করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম আবাহনী লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেয়া হবে না—সাফ জানিয়ে মন্ত্রী বলেন, মানুষকে জীবনের স্বার্থে অটোরিক্সা চলাচল বন্ধ করা হয়েছে। মাত্র সাড়ে ৩ হাজার কিলোমিটার হাইওয়েতে অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে।
শহরে ও জেলাগুলোতে অটোরিকশা চলাচল করতে পারবে—উল্লেখ করে হাইওয়েতে এসব যানবাহন চলাচল বন্ধ হওয়ার পর কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: