জেলার খবর

নাটোরে ‘চুরির অপরাধে’ গাছের সঙ্গে বেঁধে ২ জনকে নির্যাতন

গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

সিলেট, খুলনা ও বরগুনার পর এবার নাটোরের বড়াইগ্রামে চোর সন্দেহে ৮ম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্র এবং এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর থেকেই পলাতক নির্যাতনকারীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী বুলবুল হোসেনের দোকান ও বাড়িতে গত শুক্রবার চুরি হয়। এ ঘটনায় রোববার বিকেলে একই গ্রামের ৮ম শ্রেণীর ছাত্র সাকিব হোসেন ও যুবক আবু সামার বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন বুলবুল।

এরপর বুলবুল তার সহযোগীদের নিয়ে সাকিব ও সামাকে ধরে সুপারি গাছের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে কাঁচা কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করেন।

মঙ্গলবার সামাজিক যোগযোগের মাধ্যমে এ নির্মম নির্যাতনের দৃশ্য ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বর্বর এ নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নির্যাতনকারী বুলবুল এবং কাশেমসহ অন্যরা। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।

নাটোর পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, দোষীদের দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ