জেলার খবর

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির ১৮টি গ্রাম

পাহাড় ধস
পাহাড় ধস

প্রবল বর্ষণে কারণে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের ১৮টি গ্রামের শতাধিক পরিবার। এর মধ্যে পুরোপুরি উদ্বাস্তু হয়ে গেছে মহাজন পাড়া নামের একটি পাহাড়ি গ্রামের ১১টি পরিবার। বাড়ি-ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে এ সব পরিবারের সদস্যরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পাহাড়ের নীচে বসবাস ছিল বেতবুনিয়া ইউনিয়নের মহাজন পাড়া গ্রামবাসীর। মারমা সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষগুলো দীর্ঘদিন বাস করছিল এ গ্রামে। একটানা প্রবল বৃষ্টিপাতে ৩১ জুলাই রাতে বিকট শব্দে এ গ্রামের বসত বাড়ির উপর পাহাড়ের চূড়া থেকে ভেঙে পড়ে মাটি।

আগে থেকে লোকজন নিরাপদে সড়ে যাওয়ায় প্রানহানি না হলেও মাটির সঙ্গে মিশে গেছে পুরো গ্রামটি। দুই দফা পাহাড় ধ্বসে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়নের দক্ষিণপাড়া, মনাই পাড়া, মাষ্টার ঘোনা, কালিছড়ি, শিয়ালবুক্কা, বেনুবনসহ ১৮টি গ্রামের শতাধিক পরিবারের বসতভিটা।

বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সামসুদ্দোহা বলেন, বসতভিটা আর সহায় সম্পদ হারিয়ে দিশেহারা পাহাড়ি মানুষগুলো।

রাঙামাটির জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনকে ত্রান হিসেবে দেয়া হয়েছে মাত্র ১০ কেজি চাল ও এক হাজার করে টাকা। জেলা ত্রান কর্মকর্তা জানালেন চাহিদা পেলে আরো ত্রান পাঠানো হবে।

বেতবুনিয়ার ভিটেহারা মানুষদের পূর্ণবাসনে পার্বত্য মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ