রাজবাড়ির পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার আব্দুস সোবহান (৪৯) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে মাছপাড়া ইউনিয়নের বুরুমারিয়া গ্রামের আক্তার মাষ্টারের আমবাগানে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৮টি গুলি, ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পাংশা থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ননী গোপাল সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোবহানকে গ্রেপ্তার করা হয়। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে সোবহানকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
সোবহানের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলেও তিনি জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: