শুধু ২২টি জাতীয় মহাসড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সাড়ে ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, তালিকার ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশাসহ কোনো ধরণের থ্রি-হুইলার চলতে পারবে না— অবিলম্বে এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।
তালিকায় থাকা মহাসড়কের কয়েকটি হলো কাঁচপুর সেতু থেকে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। এছাড়া, কাঁচপুর সেতু থেকে ভেলানগড়, নরসিংদী, সরাইল, মাধবপুর, মিরপুর ও শেরপুর হয়ে সিলেট বাইপাস পর্যন্ত। জয়দেবপুর থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত। আমিনবাজার থেকে সাভার ও মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া পর্যন্ত অন্যতম বলেও জানান ওবায়দুল কাদের।