জেলার খবর

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪০

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক ৩টি এবং নোয়াখালী, ভোলা, ও নারায়ণগঞ্জে শুক্রবার সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীসহ ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।

হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে দোহারগামী ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ষোলঘর এলাকায় আরাম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শম্ভু বর্মন (৩৩) ও রমিজ আলী (৬০) নামে দুজন মারা যান। আহতদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, র‌্যাব, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে বাসটিকে উদ্ধার করা হয়। তবে বাসের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।

অপর দিকে, শুক্রবার সকালে শ্রীনগরের সমষপুর এলাকায় মাওয়াগামী আপন পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এক যুবক নিহত ও ১৫ জন আহত হন।

অন্যদিকে, বেলা ১১ টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে একটি ট্রাক ফেরিতে ওঠার সময় পিকআপ ভ্যান চাপায় মটরসাইকেল চালক জিয়াউর রহমান নিহত হন।

ভোলার চরফ্যাশনে টেম্পু উল্টে এক ইমামের মৃত্যু হয়েছে।

কার্ভাডভ্যানের চাপায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারা গেছেন ২ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ