কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী মালবাহী একটি ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমতী রেলসেতুর অদূরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি ফুড স্পেশাল মালবাহী ট্রেন সকালে কুমিল্লার বানাসুয়া পৌঁছালে এর ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, নোয়াখালী ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ রুটে ৪টি ট্রেনও আটকা পড়ে আছে।
পরে খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: