মহাসড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিদের তিনি এ কথা বলেন।
এ মাসের মধ্যেই মহাসড়কের পাশে বসানো রাজনৈতিক বিল বোর্ড ও সাইনবোর্ড নামানোর নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্দেশ মানা না হলে নিজেই অভিযানে নামবেন।
ঈদের সময় কয়েকটি সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: