ঢাকা-নাটোর মহাসড়কের নাটোর থেকে বনপাড়া পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের অসংখ্য জায়গায় সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এতে যানবাহন বিকল হওয়াসহ প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ১১০ কিলোমিটার দৈর্ঘের ঢাকা- নাটোর মহাসড়ের বিভিন্ন অংশে খানাখন্দ থাকলেও নাটোর থেকে বনপাড়া পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ মহাসড়কে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।
এছাড়া রাস্তার ওপর যখন তখন যানবাহন বিকল হয়ে পড়ছে। কিছুদিন পর পর সংস্কার করা হলেও নিম্নমানের সামগ্রি দিয়ে সংস্কারের কারণে মহাসড়কের বেহাল দশা দূর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
আদালত ও সরকারি নির্দেশে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সড়কটি নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ গাড়ীর মালিক ও চালকদের।
সড়কের এ বেহালদশার কথা স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নাটোর সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম।