বাংলাদেশ ও ভারতের মধ্যে সদ্য বিলুপ্ত ১৬২টি ছিটমহলের জমির দলিল হস্তান্তর সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময় সোমবার দুপুর ১২টায় ভারতের কোচবিহারের চ্যাংড়াবান্দায় দুই দেশের প্রতিনিধিদের এক বৈঠকে এ দলিল হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশের অভ্যান্তরে থাকা সদ্য বিলুপ্ত ১১১টি ছিটের ১৭ হাজার ২৫৮ একর এবং ভারতের অভ্যন্তরে ৫১টি ছিটের ৭ হাজার ১০২ একর জমির দলিলপত্র পর্যালোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীর জেলা প্রশাসকগণের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: