সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মঙ্গলবার একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার দুপুরে নাদৌ সৈয়দপুর পাটগাড়ি গ্রামের আলতাফ হোসেন মেয়ে অনিতা ও ছেলে নাফুলকে নিয়ে মাছ ধরতে চলনবিলে যান। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে, মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ চলনবিলে ভেসে উঠে।
খবর পেয়ে পরিবারে সদস্যরা মৃতদেহ উদ্ধার করেন।
নিহত আলতাফ হোসেন স্থানীয় একটি কওমী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: