জেলার খবর

বরিশাল গণজাগরণ মঞ্চের ৬ কর্মীকে হুমকি

গণজাগরণ মঞ্চের ৬ কর্মীকে হুমকি
গণজাগরণ মঞ্চের ৬ কর্মীকে হুমকি

বরিশালে গণজাগরণ মঞ্চের ৬ কর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে হুমকি দেয়া হয়েছে।

সোমবার রাতে ‘আনসার বিডি’ নামে একটি ফেইসবুক আইডি থেকে এ ছয় কর্মীর ছবি প্রকাশ করা হয়।

এদের মধ্যে হেনরি স্বপন, সৈয়দ মেহেদী হাসান ও তুহিন দাস নামে ৩ জন কবি রয়েছেন। অপর ৩ জন ব্লগার সংগঠকের মধ্যে রয়েছেন শিল্পী চারু তুহিন, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক প্রীতম চৌধুরী ও সাংবাদিক নজরুল বিশ্বাস।

সেইসঙ্গে লেখা ছিল ‘আমরা সফলভাবে বিভাগে কাজ শুরু করেছি। এখানে ইসলাম বিরোধী তিনজন কবি ও তিনজন ব্লগার সংগঠক রয়েছে তারা ইসলামের শত্রু। আমরা আমাদের লক্ষ্য অনুযায়ি কাজ করবো।’

এদিকে, ফেইসবুকে হুমকি পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ