জেলার খবর

বাংলাদেশে -ভারত ল্যান্ড বাউন্ডারি যৌথ কমিটির বৈঠক

বাংলাদেশে -ভারত
বাংলাদেশে -ভারত

বাংলাদেশে -ভারত ল্যান্ড বাউন্ডারি যৌথ কমিটির বৈঠক সোমবার ভারতের কোচবিহারের মেকলিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিটমহল সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীরফামারীর জেলা প্রশাসকসহ ১৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে দুই দেশের ১৬২টি সদ্য বিলুপ্ত ছিটমহলের প্রথম পর্যায়ে ৬২টি ছিটের আরএস রেকর্ড বিনিময় হয়েছে।

এর মধ্যে বাংলাদেশের মূল ভূ-খন্ডে যুক্ত হওয়া ১১১টির মধ্যে ৪৩টি এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়া ৫১টির মধ্যে ১৯টি বিলুপ্ত ছিটের ভূমির আরএস রেকর্ড সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট ১০০টি বিলুপ্ত ছিটের আরএস রেকর্ড পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

আগামী ১৭ আগস্ট ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সেদেশে গমনেচ্ছুকদের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ