একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আব্দুর রহমান ও আহমেদ আলীকে নেত্রকোনার পূর্বধলা থেকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আবদুর রহমানের বাড়ি উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গণকপাড়া গ্রামে ও আহমেদ আলীর বাড়ি একই উপজেলার সোনাইকান্দা ঘাগড়া ইউনিয়নে।
এর আগে উপজেলার বারহা গ্রামের আব্দুল কাদির বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চান্দু হাজী, হেম বাগচী, হরিদাস সিংহ ও মেঘু নামের চার মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগ আনা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: