খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা বেগমের ছেলে নজরুল ইসলাম দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত এগারোটার দিকে খুলনা-যশোর মহাসড়কে দৌলতপুর থানার নতুন রাস্তা পার হচ্ছিলেন নজরুল ইসলাম। এসময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এ সময় তার কোমরে তিন রাউণ্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।
নিহত নজরুলের বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: