জেলার খবর

গাজীপুরের মহাসড়ক-অলিগলিতে বিলবোর্ড স্থাপন

বিলবোর্ড স্থাপন
বিলবোর্ড স্থাপন

গাজীপুরের বিভিন্ন মহাসড়ক ও অলিগলিতে অবৈধভাবে স্থাপন করা হয়েছে রাজনৈতিক প্রচারণামূলক বিলবোর্ড আর ফেস্টুন। বড় বড় নেতাদের পাশে শোভা পাচ্ছে বিভিন্ন চিহ্নিত অপরাধীর ছবিও। বিষয়টি নিয়ে বিব্রত দলের তৃণমূল নেতাকর্মীরাও।

এ সব বিলবোর্ড অপসারণে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আমা্দের সংবাদদাতা জানিয়েছেন, গাজীপুরে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও আশপাশের গলিতেও স্থাপন করা হয়েছে রাজনৈতিক প্রচারণামূলক বিলবোর্ড আর ফেস্টুন। বিশেষ করে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে টাঙানো এসব বিলবোর্ড, ফেস্টুনে জাতীয় নেতাদের পাশাপাশি শোভা পাচ্ছে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামির ছবি।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, শোক দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ সুযোগে এর দৌরাত্ম্য বেড়েছে সুবিধাভোগীদের। প্রশাসনের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতেই অপরাধীরা জাতীয় নেতাদের পাশে তাদের ছবি দিয়ে প্রচারণায় নেমেছে।

অবৈধ এসব বিলবোর্ড মহাসড়কের সৌন্দর্য্য হানী করছে। সেইসঙ্গে বিভিন্ন সময দুর্ঘটনার জন্যও দায়ী বলে অভিযোগ এলাকাবাসীর।

ভক্সপপ:

এদিকে, মহাসড়ক থেকে এসব বিলবোর্ড অপসারণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ