ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আশুরাইল গ্রাম থেকে শুক্রবার মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে আশুরাইল গ্রামের প্রবাসী নূর উদ্দিনের বাড়ির উঠানের পেয়ারা গাছে তার স্ত্রী ফারজানা আক্তারে মরদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে, ঘরের ভেতরে বিছানায় তিন মাস বয়সী শিশু সন্তানের মরদেহ দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মা ও শিশুর মরদহে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
তবে, পারিবারিক কোনো কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, শনিবার নূর উদ্দিনের দুবাই যাবার কথা ছিলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: