যে কোনো মূল্যে ভোলার নদী ভাঙন রোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে জেলার ইলিশা ইউনিয়নে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জেলার উন্নয়নে নদী ভাঙন একটি বড় বাধা। যে কোনো ভাবেই এ ভাঙন থেকে ভোলাকে রক্ষা করা হবে বলে এ সময় জানান তিনি।
অনুষ্ঠানে পনি সম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভোলার ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।
নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পরেছেন ভোলার ইলিশা ও রাজপুরের অসংখ্য পরিবার। বহু সড়ক নদী গর্ভে বিলীন হওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলার সঙ্গে কমপক্ষে ২১ জেলার যোগাযোগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: