জেলার খবর

দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী

বিভাগীয় ও জেলা শহরগুলোসহ দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, শোকর্যায়লী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু চত্ত্বরে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রাম প্রেসক্লাবেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে হাজারো মোমবাতি প্রজ্জলনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

সকালে অশ্বিনী কুমার হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, শোকসভা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিলেট, মাগুড়া, কুমিল্লা, ঝালকাঠি, নওগাঁ, রাজবাড়ী, পিরোজপুর, জামালপুর, দিনাজপুর, নীলফামারীতে জাতীয় শোক দিবস পালন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ