জেলার খবর

রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’, নিহত ৫

রাঙামাটি
রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়িতে শনিবার সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন সেনা সদস্য।

জানা গেছে, নিহত ব্যাক্তিরা ইউপিডিএফ ও জনসংহতি সমিতির সশস্ত্র সদস্য। তবে সংগঠন দুটিই সেনাবাহিনীর এই দাবি অস্বীকার করেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে রূপকারী ইউনিয়নের বড়আদাম গ্রামে ২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। ভোরের দিকে চারদিক থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলে সেনাবাহিনী।

এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ৫ নিহত হন।

এ ঘটনায় আহত সেনাসদস্যকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি এসএমজি, ২টি চীনা রাইফেল, ৩টি এসএল আর, ৫০০ রাউন্ড গুলি এবং সন্ত্রাসীদের ব্যবহার করা বেশ কিছু ইউনিফর্ম উদ্ধার করেছে সেনাবাহিনী।

ওই জায়গা থেকে আরো ৩ জনকে আটক করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ