যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন একজন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে উপজেলার বল্লা গ্রামে এক ব্যাক্তি মারা গেলে পাশ্ববর্তী পাড়ার অনেকেই তাকে দেখতে যান। ফেরার পথে তারা ঝিকরগাছা-বাঁকড়া সড়ক পার হওয়ার সময় বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই সখিনা খাতুন ও কোহিনুর বেগম নামে দুই নারী মারা যান। আহত হয় আরো একজন।
এদিকে, সকালে শহরের বারান্দিপাড়া এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: