জেলার খবর

রংপুরে চুরির অপবাদে শিশু নির্যাতনের অভিযোগ

শিশু নির্যাতন
শিশু নির্যাতন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চুরির অপবাদে ৪র্থ শ্রেণীর একজন শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেধে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে শিশুটির কোমরের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ২৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনার চর এলাকায় বাজারের একটি দোকানে মোবাইলে ফ্ল্যাক্সিলোড করতে যায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে চুরির অপবাদ দিয়ে দোকানের মালিক আসাদ মিয়ার নেতৃত্বে স্থানীয় দুলু, মিঠু, আবু তালেব ও বারেকসহ কয়েকজন মিলে শিশুটিকে আটক করে। এরপর তার হাত-পা একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর অমানুষিক নির্যাতন চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু রাকিবুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের কারণে শিশুটির কোমরের হাড় ভেঙে গেছে বলে জানান চিকিৎসকরা।

এ ঘটনায় গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার ১৭ দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আসামিদের গ্রেপ্তারে ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে এলাকাবাসী।

আসামিদের গ্রেপ্তার না করার ব্যাপরে ক্যামেরার সামনে কথা না বললেও দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রংপুর গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ