রাঙামাটিতে সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জনসংহতি সমিতির ৫ সদস্য নিহত হয়েছেন এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
শনিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি মারিশ্যার বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সংঘর্ষে হতাহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় বাঘাইছড়ি থানার কনস্টেবল আহমুদুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা ও উপপরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।
এদিকে, নিহত ৫ সদস্যের মধ্যে তিনজনের মৃতদেহ খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: