জেলার খবর

চাঁদপুরের কচুয়ায় ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে যুবলীগের হামলা, আহত ৫০

যুবলীগের হামলায় আহত
যুবলীগের হামলায় আহত

চাঁদপুরের কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদা তোলাকে কেন্দ্র করে ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে যুবলীগের হামলায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫০ জন আহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কচুয়ার ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় যুবলীগ কর্মীরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার তারা প্রধান শিক্ষকসহ সহকারী একজন নারী শিক্ষকসহ ৩ জনকে লাঞ্চিত করে।

এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলে তাদের উপর হামলা চালায় যুবলীগ কর্মীরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫০ জন আহত হয়। এর মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ